জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮:২২ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে ককটেল হামলা ও গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটানো হচ্ছে। রোববার বিকেলে সিলেট জেলা শ্রমিকদলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষই শ্রমিক। আমি নিজেও শ্রমিক, কারণ আমরা সবাই কাজ করে খাই। তিনি আরও বলেন, ককটেল ও চোরাগুপ্তা হামলা করে ‘আপাকে’ দেশে আনা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার মধ্যে মডেল হবে এবং দেশ উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ খাত থেকে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তাঁর দাবি, অর্থ পাচারের কারণে দেশ বিদ্যুৎ সংকটে পড়েছিল। বর্তমান সরকার বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে এবং দ্রুত এ সমস্যার সমাধান হবে।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে এমরান আহমদ বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের পরিবহন ব্যয় বেড়েছে। এ কারণে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির অবসান হলে তেলের দাম কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রায়হানুজ্জামান চৌধুরী, বাচ্চু মিয়া, নিজাম উদ্দিন নিজাম, ময়নুল ইসলাম চৌধুরী অপু, শাহজাহান, ইসরাত জাহান খোকন, আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা

ড. মুহাম্মদ সফি উল্যাহ সিকৃবির নতুন ভিসি

ড. মুহাম্মদ সফি উল্যাহ সিকৃবির নতুন ভিসি

সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!

সর্বশেষ সংবাদ
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
হামে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
প্রশিক্ষিত জনবল তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : শিল্পমন্ত্রী
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় সচলে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াতের
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না: এমপি এমরান 
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা আটক
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কামিলকে সংবর্ধনা
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চা বাড়াতে হবে : জেলা প্রশাসক
অপতথ্য রোধে তথ্য অধিকার চর্চা বাড়াতে হবে : জেলা প্রশাসক
ড. মুহাম্মদ সফি উল্যাহ সিকৃবির নতুন ভিসি
ড. মুহাম্মদ সফি উল্যাহ সিকৃবির নতুন ভিসি
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top