বিয়ানীবাজারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৯:৪৫:৫৫ অপরাহ্ন

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। বিয়ানীবাজারের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আত্মিক। আপনারা যে গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন, তা পালনে আমি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি, উন্নয়ন কোনো বিশেষ দলের নয়, বরং উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের অধিকার।
তিনি বলেন, সুতারকান্দি স্থলবন্দর আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের আধুনিকায়ন এবং শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ আমার অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। বিয়ানীবাজার শিক্ষার পাদপীঠ। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত কাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে যাতে আমাদের সন্তানরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে সম্মানিত করার জন্য সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, সদস্য এমাদ হোসেন চৌধুরী, মো. হানিফ আহমদ, জাকির হোসেন খান, শহীদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফ, এছাড়াও হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






