বাংলা প্রেসক্লাব মিশিগানের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৭:২১:৫৪ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে| এতে সভাপতি পদে এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ নির্বাচিত হয়েছেন| রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির ১২মাইলে কণ্ঠভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়|
কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ঠিকানা পত্রিকার শাহেদুল হক এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক টিবিএন টুয়েন্টিফোর টিভির মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেল| নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল ও আরটিভির কামরুজ্জামান হেলাল| এছাড়া সহ-সাধারণ সম্পাদক হয়েছেন কাওসার দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন|
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ডিবিসি টেলিভিশনের মিশিগান প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টেলিভিশনের মিশিগান প্রতিনিধি আসাদুজ্জামান সুহান, ˆদনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য ও টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের তোফায়েল রেজা সুহেল|




