অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৪৭:২৬ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া| বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে|
বুধবার বিকেলে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগের প্রথম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সিসিক প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত| প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন| এ লক্ষ্য বাস্তবায়নে ¯^াস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে| সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় ¯^াস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে|
ক্বওমী ব্লাড ডোনার পরিষদের কার্যক্রমের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাজীবন থেকেই অনেক তরুণ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন| রক্তের অভাবে অনেক সময় রোগীর ¯^জনদের চরম দুর্ভোগ পোহাতে হয়| ক্বওমী ব্লাড ডোনার পরিষদের মতো সংগঠনের উদ্যোগের ফলে মুমূর্ষু রোগীরা দ্রুত প্রয়োজনীয় রক্ত পেতে সক্ষম হবেন|
তিনি বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টসহ বিভিন্ন ¯ে^চ্ছাসেবী সংগঠন রক্তদানের মতো মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে| বাংলাদেশ ক্বওমী ছাত্রসমাজের তরুণরা এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসায় তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার| আপনাদের সংগৃহীত রক্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে| মানবকল্যাণমূলক এ ধরনের উদ্যোগে যারা এগিয়ে আসেন, তাদের আমরা সবসময় উৎসাহিত করি| আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখুন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে|
পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি হাফিজুর রহমান মিছবাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী|
এছাড়া বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় টিমের পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, সাধারণ সম্পাদক আল হাবিব আহমদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ| অনুষ্ঠানে ক্বওমী শিক্ষার্থী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি





