সিলেটে হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল: কোম্পানীগঞ্জের হাইটেক পার্ক পরিদর্শনে চীনা প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৫০:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: চীনের বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে| এ লক্ষ্যে হাসপাতালটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল| বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেন|
সিলেট-৪ (ˆজন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করেন প্রতিনিধি দল|
হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২ জুন) সিলেট সফরে আসেন প্রবাসীকল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী| রাত সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা ও স্থান নির্বাচন বিষয়ে প্রাথমিক ˆবঠক করেন তিনি|
পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র কর্মকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা|
এদিকে, হাসপাতালটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের ¯^াস্থ্যসেবায় ˆবপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা| উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ¯^াস্থ্যসেবা সংকট অনেকটাই দূর হবে বলে তাদের প্রত্যাশা|





