আম্বরখানায় হোটেলে অসামাজিক কার্যকলাপ : ৯ যুবক-যুবতী আটক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ১১:১৪:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ হোটেল নিউ লেমন গার্ডেনে অভিযান চালিয়ে ৬ জন যুবক ও ৩ জন যুবতীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) এবং সাদিয়া বেগম (১৯)।
বুধবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিউ লেমন গার্ডেনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সেখানে অবস্থানরত ৯ জনকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থাগ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




