জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৭:৩৮:০৬ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
সোমবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর এর আয়োজনে উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক|
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওছার আহমদ| বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন|
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, শাহজাহান মিয়া, এনজিও কর্মী রুকনুজ্জামান, কৃষক জমির উদ্দিন, সায়িদা ইসলাম তমা প্রমূখ| অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ|




