এবার আসছে ইসলামী সঞ্চয়পত্র
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৫৮:২৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ইসলামিক ট্রেজারি বিলের পর এবার আসছে ইসলামী সঞ্চয়পত্র| সরকার প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে| অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সাম্প্রতিক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে| প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই এ সঞ্চয়পত্র বাজারে আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা|
তথ্য বলছে, সরকার প্রতি বছর পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ ও ˆবদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে| স্থানীয় উৎস থেকে সরকারের ঋণের একটি বড় অংশ আসে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্রের মাধ্যমে| তবে সাম্প্রতিক বছরগুলোতে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের ঋণ ব্যবস্থাপনার ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে| ফলে তুলনামূলক কম ব্যয়ে অর্থ সংগ্রহের বিকল্প উৎস খুঁজছে সরকার|
অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ও ইসলামিক ট্রেজারি বিল চালু করা গেলে একদিকে যেমন সরকারের অর্থ সংগ্রহের নতুন সুযোগ ˆতরি হবে, অন্যদিকে ধর্মীয় কারণে প্রচলিত সঞ্চয়পত্রে বিনিয়োগ না করা বিপুল জনগোষ্ঠীকেও বিনিয়োগের আওতায় আনা সম্ভব হবে|
শরিয়াহভিত্তিক সরকারি বিনিয়োগ পণ্য চালুর প্রক্রিয়া নতুন নয়| ২০২৫ সালের ডিসে¤^রে অর্থ বিভাগ ২০ হাজার কোটি টাকার ¯^ল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল চালুর সিদ্ধান্ত নেয়| সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার আসছে শরিয়াহসম্মত সঞ্চয়পত্র|
জানা গেছে, নতুন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি বিশেষ কারিগরি কমিটি গঠন করা হবে| কমিটি শরিয়াহ নীতিমালা, বাজার পরিস্থিতি এবং বিদ্যমান আর্থিক পণ্যের রিটার্ন বিবেচনা করে মুনাফার হার নির্ধারণ করবে| এরপর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বাজারে ছাড়া হবে নতুন সঞ্চয়পত্র|




