মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমবাজার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৯:৩৬:৪৩ অপরাহ্ন

সুইজারল্যান্ড এর জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী| পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে ৮ জুন সকাল ৯.৩০ টায় মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এর সাথে দ্বিপাক্ষিক ˆবঠকে মিলিত হন|
সভায় মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়| যার ফলশ্রুতিতে খুব শীঘ্রই সমঝোতা স্মারক ¯^াক্ষর করার বিষয়ে আশাবাদী দুই দেশ|
ˆবঠকে মরিশাসে শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে| বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন| পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারক এর খসড়া বাংলাদেশে শিঘ্রই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রম মন্ত্রী আশ্বস্ত করেন| এছাড়া, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে|
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান| তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত ¯^াক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান| তিনি আরও জানান যে, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী| সবশেষে তিনি মরিশাসে শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান|
ˆবঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশন এর প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম ও বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি




