অধ্যাপক শফিককে দেখতে গণদাবি পরিষদ নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৯:০৯:১৫ অপরাহ্ন

প্রবীণ রাজনীতিবিদ, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাসদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. শফিককে দেখতে তার বাসভবনে যান সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ প্রবীণ এই নেতার বাসভবনে যান পরিষদের নেতৃবৃন্দ।
পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মো. শফিকের সাথে সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রবীণ এই নেতা তাঁর রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সভাপতি মুছলেহ উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু এবং বিশিষ্ট সমাজসেবক সুইট আহমদ, দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি




