জগন্নাথপুরে আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ৭:৫১:৩২ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার আর্ত মানবতার সামাজিক সংগঠন আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ ২০২৬-২০২৭ সালের নব গঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার বেলা ২টায় যুব সংঘের কার্যালয়ে অভিযেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন জালালী| আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান খেলুর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি ফিরোজ আলীর পরিচালনায় ¯^াগত বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন| বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির, পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক, মোয়াজ্জিন মাওলানা ছালেহ হক|
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সহ সভাপতি মো. রাজন মিয়া, সেক্রেটারী আফাজ্জুল হোসেন, সহ সেক্রেটারি মো. আলী আকবর ও কোষাধ্যক্ষ মো. সুবেল মিয়া প্রমূখ| নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মাওলানা নিজাম উদ্দিন জালালী| পরে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক|




