জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. অপরাধ

দেশজুড়ে সতর্কবার্তা


প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:০৪:০০ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির কাছে পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে।

এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে বাধা দেয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করা হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এঅবস্থায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে সারাদেশে এ বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তবে তিনি বলেন, ‘স্পেসিফিক কোনও থ্রেট বা আশঙ্কা নেই। আমরা সতর্ক আছি।’

তিনি আরও বলেন, ‘সারাবছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররমের আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীও রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, ‘আমাদের নতুন পরিকল্পনা, নতুন নিরাপত্তা চেকপোস্ট ও অপারেশন কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা এবং প্রভাবশালী সংসদ সদস্যদের একে একে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জোটসঙ্গী বিভিন্ন দলের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

দলটির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তাদের দেখা যায় না।
আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন সময় ধরপাকড় চালানোর কথাও জানিয়েছে পুলিশ।

অপরাধ এর আরও খবর
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
সিলেটে ডেঙ্গুর উদ্বেগজনক বিস্তার : মৌসুমের অর্ধেকের বেশি আক্রান্ত অক্টোবরে
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top