জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৪৫:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমেদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একজন জনপ্রতিনিধিকে এ ধরনের অভিযোগের মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

অভিযোগের নেপথ্য কারণ তুলে ধরে বক্তারা বলেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৮৭ কোটি টাকার নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এসব অনিয়মের প্রতিবাদ করেছিলেন। উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ছাড়া শফিকুল নামের এক সাব-ঠিকাদারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
সমাবেশ থেকে অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগের পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান নেতারা।

এ সময় তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো হলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

রাজনীতি এর আরও খবর
বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি

সিলেটে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার : গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে

সিলেটে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার : গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসআরবির অভিযানে বিপুল গাঁজাসহ নারী-পুরুষ আটক
এসআরবির অভিযানে বিপুল গাঁজাসহ নারী-পুরুষ আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top