৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৫৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
মাহফিলে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ৬নং ওয়ার্ড শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইন, সহসভাপতি আলবীর আহমদ ও নাইম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহসাধারণ সম্পাদক ইউনুস আহমদ, জুবেল আহমদ ও আব্দুল করিম, বায়তুল মাল সম্পাদক রাসেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইমাদ আহমদ, প্রচার সম্পাদক ইব্রাহীম আলী।
কমিটির সদস্যরা হলেন, মাওলানা জুনায়েদ আহমদ, ক্বারী রাহুল আহমদ, শাব্বির আহমদ, সাজ্জাদ আহমদ, তাহাজ্জুদ আহমদ, নাজমুল হাসান, রিফাত আহমদ, মুহিম আহমদ, জুবায়ের হাসান, কামাল দেওয়ান, আরিফ বিল্লাহ ও মুহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি





