জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৫৯:০১ অপরাহ্ন

মহানগর জামায়াতের উলামা বিভাগের প্রীতি সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেন, পরিবার হচ্ছে একটি সুন্দর, আদর্শ ও নৈতিক সমাজ গঠনের প্রথম পাঠশালা। একটি পরিবার যখন ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে, তখন সেই পরিবার থেকেই সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ তৈরি হয়। তাই সন্তানদের ছোটবেলা থেকেই কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলার প্রতি অভিভাবকদের বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল নয়, সন্তানদের মধ্যে আল্লাহভীতি, শিষ্টাচার ও মানুষের প্রতি সহমর্মিতার গুণাবলিও জাগ্রত করতে হবে।

তিনি শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে পারিবারিক সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে উলামা বিভাগের সকল জনশক্তির পরিবারের সদস্যগণ অংশ নেন।

উলামা বিভাগের আমীর ড. মাওলানা এএইচএম সুলাইমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা ফজলে রাব্বি জাকারিয়া ও মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে ছোট্ট সোনামণিরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও মনোজ্ঞ নাটক পরিবেশন করে। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে পুরো আয়োজনটি আনন্দঘন হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, পারিবারিক সপ্তাহের মতো আয়োজন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করার এ উদ্যোগ প্রশংসনীয়। পরিবারকে ইসলামী আদর্শে গড়ে তোলা, পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং প্রিয়জনদের নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করুন এবং দ্বীনি ও সাংস্কৃতিক অঙ্গনে এ ধরনের আয়োজনকে কবুল ও বরকতময় করুন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত

স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩

স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩

শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
কোম্পানীগঞ্জে বালু খেকোদের হামলায় জেলা প্রশাসনের ২ ভলেন্টিয়ার আহত
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
ইসলামী আদর্শে পরিবার গঠন ও সন্তানদের গড়ে তুলতে হবে : ড. বাবুল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০৩
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
ওসমানী এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা নারীকে বিমানে উঠতে বাধা!
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসআরবির অভিযানে বিপুল গাঁজাসহ নারী-পুরুষ আটক
এসআরবির অভিযানে বিপুল গাঁজাসহ নারী-পুরুষ আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top