প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ার এশিয়া ও রবি আজিয়াটা সিইওদের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ৭:৩৯:৩৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির দুই শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন| সাক্ষাৎকালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ এবং আকাশপথ পরিবহন (এভিয়েশন) খাতে মালয়েশিয়ার নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়|
সোমবার কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত এসব ˆবঠকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, ৫জি প্রযুক্তির সম্প্রসারণ এবং এভিয়েশন খাতের উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় গুরুত্ব পায়| বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদৎ ¯^াধীন| তিনি জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল|
ˆবঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতি, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দেশে দ্রুত ফাইভ-জি (৫জি) নেটওয়ার্ক চালুর সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়| এ সময় বাংলাদেশে একটি টেকসই ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আজিয়াটা গ্রুপের সিইও|
শাহাদৎ ¯^াধীন আরও জানান, রবি আজিয়াটার প্রধানের সঙ্গে ˆবঠক শেষ হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম ¯^ল্পমূল্যের বিমান পরিবহন প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগাম|
সাক্ষাৎকালে বো লিংগাম বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন খাতের ভূয়সী প্রশংসা করেন| তিনি বাংলাদেশে এয়ারএশিয়ার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিমান পরিবহন অবকাঠামোর উন্নয়নে নতুন বিনিয়োগের আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে জানান|
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এয়ারএশিয়াকে দেশের এভিয়েশন খাতে বিনিয়োগের আহ্বান জানান| একই সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি|
দুই ˆবঠকেই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়| বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং বিমান পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়|





