মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি প্রযুক্তি কর্মীদের সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৭:৫৭:০৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বাংলাদেশিদের পরিচয় একসময় মূলত শ্রমনির্ভর কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে| বর্তমানে তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার প্রকৌশল, আর্থিক প্রযুক্তি (ফিনটেক), উপাত্ত বিশ্লেষণ, শিক্ষা ও উদ্যোক্তা খাতে বাংলাদেশিরা দক্ষতার ¯^াক্ষর রাখছেন| ফলে দেশটির করপোরেট অঙ্গনে বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের প্রতি আস্থাও বাড়ছে|
আন্তর্জাতিক অভিবাসী দিবসে উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ হাইকমিশনের সম্মাননা পাওয়া ব্রেইন স্টেশন ২৩ টেক এসডিএন বিএইচডি-এর ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আফনান ˆদনিক জালালাবাদকে বলেন, গত দুই দশকে মালয়েশিয়ায় বাংলাদেশিদের সম্পর্কে প্রচলিত ধারণায় বড় পরিবর্তন এসেছে|
তিনি বলেন, আগে বাংলাদেশিদের কেবল পরিশ্রমী শ্রমিক হিসেবে দেখা হতো| এখন তারা জ্ঞান, উদ্ভাবন, নেতৃত্ব ও প্রযুক্তিগত দক্ষতার জন্যও পরিচিত| বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীরা বিভিন্ন মালয়েশীয় প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি সমাধান ˆতরি করছেন|
আফনানের মতে, বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত এবং মালয়েশিয়ার শক্তিশালী ব্যবসায়িক ও প্রযুক্তি পরিবেশ একে অপরের পরিপূরক| দুই দেশের মধ্যে প্রযুক্তি সহযোগিতা আরও বাড়ানো গেলে নতুন উদ্ভাবন, কর্মসংস্থান ও আঞ্চলিক ব্যবসার সুযোগ সৃষ্টি হবে|
তিনি বলেন, মালয়েশিয়ার প্রয়োজন উচ্চ দক্ষতার ডিজিটাল জনশক্তি, আর বাংলাদেশের রয়েছে বিপুলসংখ্যক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ প্রযুক্তিকর্মী| এ জনশক্তি মালয়েশিয়ার ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে| একই সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে|
বাংলাদেশি তরুণদের উদ্দেশে আফনান বলেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি থাকলেই ভালো ক্যারিয়ার নিশ্চিত হয় না| সফটওয়্যার প্রকৌশল, উপাত্ত বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবসার মতো চাহিদাসম্পন্ন খাতে বিশেষ দক্ষতা অর্জনের পাশাপাশি ইন্টার্নশিপ, উন্মুক্ত উৎসভিত্তিক (ওপেন সোর্স) প্রকল্পে অংশগ্রহণ, নিজ¯^ পোর্টফোলিও ˆতরি এবং পেশাগত যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন|
তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ভিসা ও অভিবাসন-সংক্রান্ত কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিকল্পিত প্রস্তুতি, আন্তর্জাতিক মানের দক্ষতা এবং পেশাদার মানসিকতা থাকলে মালয়েশিয়াসহ ˆবশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশি তরুণদের জন্য উজ্জ্বল সম্ভাবনা রয়েছে|





