জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

সম্পত্তি দখলের অভিযোগ প্রাণভয়ে দেশে ফিরতে পারছেন না প্রবাসী :সংবাদ সম্মেলন


প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৬, ৯:২৯:৪৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমার বলদি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমানের সম্পত্তি দখল, স্বর্ণালঙ্কার চুরি, মূল্যবান গাছ কেটে বিক্রি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন তার আমমোক্তার একই গ্রামের বাসিন্দা মো. কালা মিয়া। মাহবুবুর রহমানের ছোট ভাই ময়নুল ইসলাম এবং ছোট বোন আকলিমা বেগম লাকি ও তার স্বামী শাহ আব্দুস শহীদের বিরুদ্ধে শনিবার (৪ জুলাই) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কালা মিয়া। তিনি বলেন, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। ছোট ভাই-বোনেরা অপ্রাপ্তবয়স্ক থাকাকালে তিনি নিজের কষ্টার্জিত অর্থে বাবার নামে দক্ষিণ সুরমার বলদি মৌজায় ২৩ শতক ভূমি ক্রয় করে সেখানে দালান নির্মাণ করেন, যাতে বাবা-মা ও ছোট ভাই-বোনরা বসবাস করতে পারেন। পরিবারের সদস্যদের লেখাপড়ার ব্যয় বহনের পাশাপাশি তিন বোনের বিয়ের খরচও তিনি বহন করেন। দ্বিতীয় ভাই নাজমুল ইসলামকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেন। পরে ছোট ভাই ময়নুল ইসলামকেও যুক্তরাজ্যে নিয়ে যান এবং বৈধভাবে সেখানে রাখার জন্য তার বিয়ের ব্যবস্থাও করেন। তবে বিয়ে চূড়ান্ত হওয়ার পর কাউকে না জানিয়ে ময়নুল দেশে ফিরে এসে নিজের পছন্দে বিয়ে করেন ।

তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পর মাহবুবুর রহমান নিজের অর্থে গড়ে তোলা সম্পত্তি ভাই-বোনদের মধ্যে ভাগ করে দেন। তিন ভাই বাড়ির ৭ দশমিক ৬৬ শতক করে জমি পান এবং পরে তিন বোন তাদের প্রাপ্ত অংশ হেবা দলিলের মাধ্যমে তিন ভাইকে হস্তান্তর করেন। এরপর ছোট বোন আকলিমা বেগম লাকির বাড়িও নির্মাণ করে দেন এসময় সাময়িকভাবে আকলিমা বাবার বাড়িতে থাকার অনুমতি নিলেও তিনি ও তার স্বামী শাহ আব্দুস শহীদ মাহবুবুর রহমানের অংশের বাড়ি দখল করে রেখেছেন বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, মাহবুবুর রহমান তার মাকে বিভিন্ন সময়ে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার উপহার দিয়েছিলেন। ২০২০ সালে মায়ের মৃত্যুর পর সেগুলো স্টিলের আলমারিতে সংরক্ষিত ছিল। গত ২২ জুন শাহ আব্দুস শহীদ সেগুলো চুরি করে বিক্রি করে দেন বলে অভিযোগ করা হয়। এছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।

মো. কালা মিয়া বলেন, এসব বিষয়ে প্রতিবাদ করায় তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। স্বর্ণালঙ্কার চুরি ও গাছ কাটার অভিযোগে মহানগর ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ছোট ভাই, বোন ও ভগ্নিপতির কর্মকাণ্ডের কারণে মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে দেশে ফিরতে সাহস পাচ্ছেন না। দেশে এলে তিনি নিরাপত্তাহীনতায় পড়তে পারেন এবং নিজের কষ্টার্জিত অর্থে নির্মিত বাড়িতে বসবাসের সুযোগও পাচ্ছেন না। এ অবস্থায় তিনি চরম মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীর দখলকৃত সম্পত্তি উদ্ধার করে দেওয়ার দাবি জানানো হয়।

প্রবাস এর আরও খবর
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার

কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম

টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

সর্বশেষ সংবাদ
সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?
সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top