যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ৩ দিনের সফরে আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৬, ৮:৩৬:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সিলেটে আসছেন। ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত তাঁর এই সফরে শিক্ষা, বিনিয়োগ, সংস্কৃতি ও কূটনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। ‘ফ্রিডম ২৫০’ উদ্যাপনের অংশহিসেবে তিনি সিলেট সফরের আসছেন বলে গণমাধ্যমে পাঠানো সফর সূচিতে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতের সফরসূচি অনুযায়ী, কাল (মঙ্গলবার) সকালে সিলেটে পৌঁছে তিনি প্রথমে কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। সন্ধ্যায় সামরিক ব্যান্ড কনসার্টে অংশ নেওয়ারও সূচি রয়েছে।
যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত সফরের দ্বিতীয় দিনে তিনি শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন করবেন। আর ৯ জুলাই বিকেলে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।






