জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা : সিলেটে ১১ দলীয় ঐক্যের র‌্যালী


প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৯:৪৭:২০ অপরাহ্ন

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পুর্ণ হতে চলেছে। কিন্তু আজো জুলাই শহীদদের পরিবারের কান্না থামেনি, এখনও শত শত আহত জুলাই যোদ্ধারা ব্যাথায় কাৎড়াচ্ছেন। সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ দুরে থাক, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা গলাটিপে হত্যা করেছে ও জুলাইকে ভুলতে বসেছে। তারা পবিত্র সংসদে বসে তারা গণভোটের রায়কে বাতিল ও সংস্কারকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে। কিন্তু আমরা জুলাইকে ভুলে যেতে দিবোনা। জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

তিনি বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে এসে মন্ত্রী হয়েছেন তাই তিনি জুলাই শহীদ ও আহতদের ত্যাগকে অনুভব করতে পারছেন না। সংসদে বসে স্বগৌরবে বলেন নির্বাচনের জন্য আমরা সংস্কার প্রস্তাবে রাজি হয়েছিলাম। যা জাতির সাথে প্রতারণা। সরকারের শিক্ষামন্ত্রী বন্যার মতো দুর্যোগে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়ে উল্টো শিক্ষার্থীদের পোল্ট্রী মুরগির সাথে তুলনা করেছেন। এর মাধ্যমে সরকার জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে যাচ্ছে। জুলাই শহীদ পরিবারগুলোকে শান্তনা দেয়ার ভাষা আমাদের নেই। তবে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে আমরা পিছপা হবোনা। আমরা জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দিবোনা।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদের পরিবার, জুলাই যোদ্ধা ও আহতদের নিয়ে অনুষ্ঠিত র‌্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। র‌্যালীতে জুলাই শহীদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও আহতদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যে ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালীপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক প্রমূখ।

উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা সভাপতি জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, এনসিপির সিলেট জেলা সদস্য সচিব কামরুল হাসান আরিফ ও জাগপার সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমূখ।

র‌্যালীপূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপি জুলাই সনদ এবং গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। জুলাইকে ভুলে গেলে তাদের পরিণতিও খারাপ হবে। এদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা। ১১ দলীয় ঐক্য জুলাই শহীদের পরিবার ও আহতদের পাশে রয়েছে। এছাড়া সমাবেশে বক্তাগণ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা

সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর

সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার

সর্বশেষ সংবাদ
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top