কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৪৬:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে অধর্কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে শুঁটকিসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসএমপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কনমতলী থেকে স্বফিণরগামী সড়কে মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এসময় একটি মিনি ট্রাককে (সিলেট-ড-১১-১৭১৭) থামার সংকেত দিলে চালক ও ট্রাকে থাকা ২-৩ জন ব্যক্তি গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করা হয়। জব্দ করা শুঁটকির আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





