কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:২২:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কাষ্টঘর ও কোতোয়ালী থানাধিন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয়জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সহযোগিতা করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সিলেট গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





