জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ

প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৪৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সীমান্তের প্রায় ১২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল অভিযান শুরু করে। প্রথমে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় অভিযান শুরু হলেও প্রযুক্তিগত সহায়তায় লক্ষ্যবস্তুর সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায়।

শেষ পর্যন্ত শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে বাংলাদেশের প্রায় ৪০০ গজ ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব

সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

সর্বশেষ সংবাদ
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top