জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫২:১০ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সালের মধ্যে দেশটিতে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে বিদেশি কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশটিতে প্রবেশের আগেই তাদের অতীত অপরাধের ইতিহাস যাচাই করা হচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান।

উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের অপরাধের ইতিহাস যাচাই করতে জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থা চালু রয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় কাজ করতে আসা প্রত্যেক বিদেশি কর্মীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদেরও সরকারি বিধিবিধান মেনে চলতে হবে।

সম্প্রতি এক হামলায় এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হওয়া এবং ১৫ বছর বয়সী এক কিশোর বিদেশি নাগরিকের হামলার শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে বিদেশি কর্মীদের আইন ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন করতে সরকারের পদক্ষেপ জানতে চান পিএন-পাদাং তেরাপের সংসদ সদস্য নুরুল আমিন হামিদ। তাঁর সম্পূরক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে, বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে পিএইচ-সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিনের প্রশ্নের জবাবে উপমন্ত্রী জানান, ২০২৬ সালে বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ১৩তম মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমা ২০২৬ সালের ২২ লাখ ৪৮ হাজার থেকে কমিয়ে ২০৩০ সালে ১৭ লাখ ৮৮ হাজারে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের মাইআইএমএমএস তথ্যভান্ডারে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের নির্ধারিত নিয়োগসীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।

আন্তর্জাতিক এর আরও খবর
ভারতে ট্যাংকের নিচে চাপা পড়ে ২ জওয়ান নিহত

ভারতে ট্যাংকের নিচে চাপা পড়ে ২ জওয়ান নিহত

ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

ত্রিপুরায় দুই বাংলাদেশি নাগরিক আটক

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

সর্বশেষ সংবাদ
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top