শাবিতে শিক্ষার্থীকে বেধড়ক পেটাল ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৮:৩১:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের খাবারের মান নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘প্রভোস্টকে’ ম্যানশন করে ম্যাসেজ দেওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকারকে বেধড়ক পিটিয়েছে ছাত্রদল| গত শনিবার রাত ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে এই ঘটনা ঘটে| আহত শিক্ষার্থীকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে| এই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান এবং একই বর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমানকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদর|
ক্যম্পাস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) শাহপরান হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্যানটিনের খাবারের বাজে অবস্থা নিয়ে প্রাধ্যক্ষকে ‘মেনশন’ দিয়ে অভিযোগ করেন খাইরুল খন্দকার| সেখানে তিনি লেখেন, ‘মাননীয় স্যার, আমাদের সাখে ক্যান্টিনের সু¯^াধু খাবার উপভোগ করার অনুরোধ জানাচ্ছি| ৫০ টাকায় ২ পিস বড় সাইজের টাটকা মাছ পাওয়া যাচ্ছে, যা মুখে দিলে মনে হয় অমৃত’| এর পরের দিন ১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারেক ও হাসিবুর তাঁকে প্রাধ্যক্ষের কাছে ‘স্যরি’ বলতে বলেন|
হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে খাইরুল কেন আপত্তিকর অভিযোগ তুলেছেন, সে জন্য শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে খাবার খেতে গেলে তাঁকে ডাকেন হাসিবুর রহমান ও তারেক রহমান| দুজনের মধ্যে হাসিবুর রহমান শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান এবং তারেক রহমান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত| বাগ&বিতণ্ডার এক পর্যায়ে দুজন মিলে খাইরুলকে বধড়ক পেটান| এতে খাইরুল বুক, মাথা ও হাতে গুরুতর আঘাত পায়|
ভূক্তভোগী খাইরুল খন্দকার বলেন, তখন আমি কেন প্রাধ্যক্ষের কাছে স্যরি বলি নাই, তা জানতে চায় হাসিবুব| আমাকে সে হুমকি দেয়| এ সময় তারেক বলে, ‘এই ব্যাটা তুই আমারে চিনস ? থাপড়িয়ে দাঁত ফেলে দিব’| তখন হাসিবুর ও তারেক আমাকে বেধড়ক মারধর করেন|
পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা খাইরুলকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান| সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যরা গেলে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়|
অভিযুক্ত ছাত্রদল নেতা তারেক রহমানের বলেন, হলের গ্রুপে খাবারের বিষয়ে কথা বলায় প্রাধ্যক্ষ স্যার একটু মন খারাপ করছেন| তখন আমরা এ নিয়ে খাইরুলকে বুঝাচ্ছিলাম| কিন্তু সে জুনিয়র হয়েও আমাদের সঙ্গে খুব বাজে আচরণ করে| যেটা আমাদের কাছে সিনিয়র হিসেবে খুব খারাপ লাগছে| তখন এক কথা, দুই কথায় বিষয়টা বড় পর্যায়ে চলে গেছে| সে তেড়ে এসে আমার শরীরে তার হাত টাচ করে| তখন হাসিবুর বাধা দিতে গেলে সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়| এতে হাসিবের চশমা ভেঙে গেছে, তার হাত কেটে গেছে, তার ফোনটা নষ্ট হয়ে গেছে|
তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা হাসিবুর রহমানের মুঠোফোনে একাধিকাবার কল দিলেও তিনি ধরেননি| এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও তিনজন শিক্ষার্থীর মধ্যকার একটি বিষয়| বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে|
শাহপরাণ হলের প্রাধ্যক্ষ ইফতেখার আহমদ দাবি করেছেন, এ ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই| তাঁর ভাষায়, ‘যখন ওই শিক্ষার্থী অভিযোগ করেছে, তখন ক্যানটিন পরিচালককে ডেকে এনে আমি আলাপ করেছি| তাঁকে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে বলেছি| এখানে আমার সংশ্লিষ্টতার অভিযোগ সত্য নয়|’ তবে হোয়াইটসঅ্যাপ গ্রুপে খাইরুল খন্দকার যে অভিযোগ করেছিলেন, বিষয়টি নিয়ে হাসিবুর ও তারেকের সঙ্গে কথা বলেছিলেন বলে প্রাধ্যক্ষ ¯^ীকার করেছেন|
এ ঘটনার পর শনিবার দিবাগত রাত তিনটার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী ও ছাত্রদলের একাংশের নেতাুকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন| এ ঘটনায় জড়িত নেতাদের শাস্তির দাবি জানান তাঁরা| পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিথি ভবনের সামনে গিয়ে অবস্থান ও বিক্ষোভ করেন| উপাচার্য খায়রুল ইসলাম শিক্ষার্থীদের সামনে এলে তাঁদের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়| শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তুলে ধরেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন| শিক্ষার্থীদের তিনটি দাবির মধ্যে আছে—এক কার্যদিবসের মধ্যে মারধরের ঘটনার তদন্ত, জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আহত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা| উপাচার্য দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিলে অতিথি ভবনের সামনে থেকে চলে যান বিক্ষোভাকারীরা|
পরবর্তীতে রোববার দুপুরে অভিযুক্ত ছাত্রদল নেতাদের শাস্থির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা| তারা অবিল¤ে^ দুই ছাত্রদল নেতাকে বিশ^বিদ্যালয় থেকে বহিস্কারের দাবি জানান| এদিকে এই ঘটনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জসিম উদ্দিনকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন| কমিটির অন্য দুই সদস্য হলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার| কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে|
এ বিষয়ে বিশ^দ্যিালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে| কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে|
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল| রোববার (১৯ জুলাই) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়| বহিষ্কৃতরা হলেন— শাবিপ্রবি শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান| তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী|
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে|





