৫ বছরে বিদেশে উচ্চ শিক্ষায় ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৮:৩২:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিদেশে উচ্চ শিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে ˆবদেশিক মুদ্রার বহিঃপ্রবাহও| গত পাঁচ বছরে বিদেশে পড়াশোনার খরচ বাবদ দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ দ্বিগুণের বেশি বেড়েছে|
অর্থনীতিবিদদের মতে, এটি একদিকে আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতি বাংলাদেশি পরিবারের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন, অন্যদিকে দেশে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতারও ইঙ্গিত বহন করে| বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ৮৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৯৩৩ কোটি টাকা|
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২০২২ অর্থবছরে বিদেশে বাংলাদেশিদের উচ্চ শিক্ষার জন্য ব্যয় ছিল ৪৩ কোটি ২ লাখ ডলার| পরের বছর তা বেড়ে হয় ৫২ কোটি ৪৪ লাখ ডলার| ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যয় হয় ৫৩ কোটি ৯০ লাখ ডলার| এর পর ঊর্ধ্বমুখী ধারা আরো জোরালো হয়| ২০২৪-২০২৫ অর্থবছরে ব্যয় বেড়ে ৬৬ কোটি ৫৯ লাখ ডলারে পৌঁছায় এবং সর্বশেষ অর্থবছরে তা ৮৮ কোটি ১৭ লাখ ডলারে উন্নীত হয়েছে| পাঁচ বছরে প্রবৃদ্ধি প্রায় ১০৫ শতাংশ|
তথ্য বলছে, আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে বেশি আবেদন হলেও এখন দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে| এই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকিং সেবাতেও| বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ‘স্টুডেন্ট ফাইল’ খোলার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে|
বেসরকারি প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, তাদের ব্যাংকে প্রতি মাসে প্রায় ২ হাজারেরও বেশি স্টুডেন্ট ফাইল খোলা হচ্ছে| সিলেট ও চট্টগ্রাম থেকেও আবেদন দ্রুত বাড়ছে|
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বিদেশে ˆবধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্টুডেন্ট ফাইলের মাধ্যমে এক সেমিস্টারের টিউশন ফি এবং নির্ধারিত জীবনযাত্রার ব্যয় ˆবধভাবে পাঠাতে পারেন| শিক্ষার্থী পরবর্তী সেমিস্টারে উন্নীত হওয়ার প্রমাণ দিলে পরবর্তী কিস্তির অর্থ পাঠানোর অনুমতি দেওয়া হয়|





