জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সামার ট্রিপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৬:২৯:২২ অপরাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই ইংল্যান্ডের পোর্টসমাউথ উপকূলে আয়োজিত এ আয়োজন সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
লন্ডন থেকে বাসযোগে যাত্রাকালে অংশগ্রহণকারীরা গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশনের মাধ্যমে পুরো সফরকে উৎসবমুখর করে তোলেন। গন্তব্যে পৌঁছালে পোর্টসমাউথের লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির সংগঠনের সদস্যদের স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানান সাউথ ইস্ট রিজিওনের সহসভাপতি এম এ গফুর ও সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ট্রেজারার মো. আবুল মিয়া, সহসভাপতি ফজলুল করীম চৌধুরী ও এম এ আউয়াল, যুগ্ম সম্পাদক আব্দুল মালিক কুটি, উইমেন সেক্রেটারি এমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ, এসেক্স শাখার সহসভাপতি সালেহ আহমদ আলফু, ট্রেজারার আবুল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
শেষে জিএসসি পোর্টসমাউথ শাখার সৌজন্যে অংশগ্রহণকারী সদস্য ও তাদের পরিবারের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি






