জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

গাজী নজরুল বিষয়ে স্পিকার ও ইসিতে জামায়াতের চিঠি


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৮:০৯:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার বলেন, “স্পিকার মহোদয়ের অফিসে ও নির্বাচন কমিশনে গিয়ে আমাদের একজন সংসদ সদস্য দলীয় চিঠি পৌঁছে দিয়েছেন।” এদিন দুপুরে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে চিঠির অনুলিপি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, “সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চিঠিতে বলা হয়েছে। গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম।
সোমবার রাতে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়ায়। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।
গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তার এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি বলেছেন, দল বহিষ্কার করলেও ইসির কিছু করার সুযোগ নেই। তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়।
ইসি মাছউদ বলেন, কেবল দলের বহিষ্কারের চিঠি দিয়ে এমপি পদ থাকা না থাকার আলোচনা একটি বিতর্কিত বিষয়। গাজী নজরুল ইসলামের পদ নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ‘রেফারেন্স’ বা চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

জাতীয় এর আরও খবর
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা

ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা

গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস

পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ, সর্বত্র লোকসান আর ভর্তুকি 

পুরনো বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিদ্যুৎ, সর্বত্র লোকসান আর ভর্তুকি 

রয়টার্সকে শামা ওবায়েদ:  শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার 

রয়টার্সকে শামা ওবায়েদ:  শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার 

সর্বশেষ সংবাদ
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top