জালালাবাদ এ সংবাদ প্রকাশ: ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের চিঠি
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৬, ৭:৫৪:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: দৈনিক জালালাবাদে প্রকাশিত দুটি সংবাদে বর্ণিত জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দৈনিক জালালাবাদ কার্যালয়ে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলাদা চিঠিতে উল্লেখ করা হয় গত ৯ আগস্ট দৈনিক জালালাবাদে “চাহিদার চেয়ে কম মেগাওয়াট বিদ্যুৎ-লোডশেডিং এ নাকাল সিলেট” এবং “সিলেটে জ¦ালানি তেলের সংকট” শিরোনামে দুটো সংবাদ ছাপা হয়। এতে সিলেটবাসী দুর্ভোগের কথা বর্ণনা করা হয়েছে। জেলা প্রশাসক চিঠির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এবং পদ্মা অয়েল কোম্পনী লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম পিএলসি সিলেটের ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসারকে পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।






