জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে আরও ৩ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৬৪


প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৯:৩৮:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ১৬৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭৫ জন এবং মৌলভীবাজারে ২০ জন। এছাড়া বিভাগের বাইরে থেকে আসা আরও পাঁচজন রোগী সিলেটে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া তিনজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল সিলেট এবং সদর হাসপাতাল, হবিগঞ্জে একজন করে রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গুরোগী শনাক্ত অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রচ্ছদ এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top