জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১৬৪ বাংলাদেশিসহ ২৫২ অভিবাসী আটক


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬, ৭:২৪:১৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে ২৫২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
শনিবার ভোরে পরিচালিত সমন্বিত এ অভিযানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। অভিযানের সময় আটক এড়াতে কয়েক ডজন অবৈধ অভিবাসী পালিয়ে পাশের একটি পরিত্যক্ত খনির এলাকায় আশ্রয় নেন। কেউ কেউ খাটের নিচে লুকিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেন।
সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি, ৫৭ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ৩ জন ভারতের, ৩ জন নেপালের এবং ১ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন।
তিনি জানান, আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। মিয়ানমারের ৫০ জন পুরুষ ও ৭ জন নারী, ইন্দোনেশিয়ার ১৬ জন পুরুষ ও ৮ জন নারী, ভারতের ৩ জন পুরুষ, নেপালের ৩ জন পুরুষ এবং পাকিস্তানের একজন পুরুষকে আটক করা হয়েছে।
ভোর ১টা ৫৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের সদস্যদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জাতীয় মাদকবিরোধী সংস্থা (এএডিকে) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) সদস্যরা অংশ নেন।
অভিযানে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।
মোহাম্মদ খুসাইরি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, আদালতে সোপর্দ এবং দেশ থেকে বহিষ্কারের লক্ষ্যে আইন প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে। তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ইমিগ্রেশন বিভাগকে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার

কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার

সর্বশেষ সংবাদ
সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?
সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top