জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তির জন্য হচ্ছে অধিদপ্তর


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ৮:২৬:০৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র যেমন স্বীকৃতি দিয়েছে ও ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে। ঠিক তেমনি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে যাদের অপরিসীম ত্যাগ রয়েছে—যারা গুম হয়েছেন, নির্মমভাবে খুন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে আর পরিবারে ফিরে আসেননি, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা শত শত মিথ্যা মামলায় নিঃস্ব হয়ে বছরের পর বছর জেল খেটেছেন—রাষ্ট্র তাদের এই ত্যাগ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায়।
তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি এভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে এবং কোনো মা-বাবা, স্বামী-স্ত্রী বা সন্তানকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়ে স্বজন হারাতে না হয়, সেটির স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতেই এ রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় মন্ত্রণালয়ের কার্যপ্রণালি বা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ‘সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)’ সংশোধন করে এ নতুন দায়িত্ব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করার নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অ্যান্ড গাইডলাইনস অন দ্য রাইট টু আ রেমেডি অ্যান্ড রিপারেশন’ নীতিমালা এবং বাংলাদেশের সংবিধান অনুসরণ করে এই কল্যাণমূলক লক্ষ্য অর্জনে তিনটি প্রধান বিষয়কে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।
এর মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা, গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার ভুক্তভোগী ও পরিবারের পূর্ণ অধিকার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সময়োপযোগী আইন প্রণয়ন ও ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’র ‘স্কেডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)’ সংশোধন করে মন্ত্রণালয়ের কার্যাবলিতে এ সংক্রান্ত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে যুক্ত করা।
আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন ও বিচার, সমাজকল্যাণ, স্বাস্থ্য সেবা, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top