বাঁশখালীতে জিএসসির ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৬, ৬:৩০:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুক্তরাজ্যভিত্তিক বাঙালি কমিউনিটির বৃহত্তর সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর উদ্যোগে ৫ লক্ষাধিক টাকার পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ঘোনাপাড়ায় ৫৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০৮ বান (প্রায় ৫ টন) ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লন্ডনপ্রবাসী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরে আলম দিদার।
পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রভাষক মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন জিএসসির সভাপতি সালেহ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ব্যারিস্টার বদরে আলম দিদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অসীম কুমার দে, সারওয়ার আলম, ফেরদৌস আলম, আব্দুল আজিজ, জসিম উদ্দিন, আবুল হাসেম, সাকিব, আরাফাত, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, ইমরান হোসেন শাকিল, আজগর, মাওলানা নাসির, সেলিম, ইউনুস সাওদাগর প্রমুখ। বিজ্ঞপ্তি





