জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হারানো আরো ৫২ মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ

প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭:৫১ অপরাহ্ন

সাড়ে ৬ মাসে ফিরলো ৩২৬ ফোন

স্টাফ রিপোর্টার : সিলেটে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে বড় সাফল্য পেয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। মহানগরের ছয় থানায় করা ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে সর্বশেষ ৫২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এনিয়ে গত ২২ ফেব্রুয়ারি বিশেষ মোবাইল উদ্ধার টিম গঠনের পর থেকে সাড়ে ৬ মাসে উদ্ধার হয়েছে ৩২৬টি ফোন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কার্যালয়ে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পুলিশ জানায়, জিডিতে দেওয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও বিশেষ টিম অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিমের সমন্বয়ে মোবাইল উদ্ধার টিম গঠন করা হয়। প্রথম পাঁচ মাসে ৫৭০টি জিডি পর্যালোচনা করে ২৭৪টি ফোন উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ ৫২টি যুক্ত হয়ে মোট উদ্ধার দাঁড়িয়েছে ৩২৬টিতে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রযুক্তি, পুলিশের দক্ষতা ও জনগণের দেওয়া তথ্য সমন্বয় করেই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। হারানো ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

পুরাতন মোবাইল কেনায় সতর্কতা:
পুরাতন মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই, রসিদ সংরক্ষণ এবং বক্সের আইএমইআই নম্বরের সঙ্গে সেটের নম্বর মিলিয়ে নিতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে বা অনলাইনে অস্বাভাবিক কম দামে মোবাইল না কেনারও পরামর্শ দেওয়া হয়েছে। চোরাই বা অপরাধে ব্যবহৃত ফোন কিনলে ক্রেতাও আইনি জটিলতায় পড়তে পারেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি

সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি

কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে : ফখরুল ইসলাম

কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে : ফখরুল ইসলাম

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মিঠু এমপি

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মিঠু এমপি

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস দরগাগেইট’ ক্যাম্পেইন

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস দরগাগেইট’ ক্যাম্পেইন

সর্বশেষ সংবাদ
সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

উইমেন্স মেডিকেল কলেজের বিএমইএসি’র অ্যাক্রেডিটেশন অর্জন
উইমেন্স মেডিকেল কলেজের বিএমইএসি’র অ্যাক্রেডিটেশন অর্জন
সিউক চেয়ারম্যানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সিউক চেয়ারম্যানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সরকার ও জনগণের সেতুবন্ধন হিসেবে নেতাকর্মীদের কাজ করতে হবে : নাসিম হোসাইন
সরকার ও জনগণের সেতুবন্ধন হিসেবে নেতাকর্মীদের কাজ করতে হবে : নাসিম হোসাইন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক
সিলেট ও হবিগঞ্জে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেট ও হবিগঞ্জে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু : ভর্তি আরও ১৫৩
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু : ভর্তি আরও ১৫৩
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৫
সিলেট সীমান্তে বিজিবির অর্ধ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির অর্ধ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
নগরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
নগরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top