গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩:৫৮ অপরাহ্ন

Oplus_131072
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ইমরান আহমদ স্কুল অ্যান্ড কলেজ।
অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এডিপির সহযোগিতায় সোমবার অক্সফোর্ড স্কুলের মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিষয় ছিল-‘আইন নয়, সমাজ সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে’। এতে চারটি বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। প্রাণবন্ত বিতর্ক শেষে বিচারকমণ্ডলী কোওর বাজার উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এডিপির ম্যানেজার শেলী থেরেসা কস্তা। শিক্ষক নাজনীন আক্তার মীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার শ্যামল কান্ত রায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এডিপির চাইল্ড প্রটেকশন অফিসার এন্তনি রংধি, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মালিক, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামীম আহমদ, অধ্যক্ষ অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ সুজন দাস, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. নুরুল হুদা এবং লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা।
এ সময় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী হাফিজুর রহমানসহ অক্সফোর্ড স্কুলের শিক্ষক তাজিম, সুমাইয়া ও শাম্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।







