জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা


প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০:০১ অপরাহ্ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মেলা উপলক্ষে সোমবার শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর দরগাহ মহল্লায় চেম্বারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমীন শম্পা।

তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি সিলেট উইমেন চেম্বারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ওয়ার্ক অর্ডারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করে দেওয়া হচ্ছে না।

লুবানা ইয়াছমীন শম্পা বলেন, বাণিজ্য মেলা আয়োজনের বৈধ অধিকার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রয়েছে। মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী মেলা আয়োজনের প্রক্রিয়া চলছে। এতে চেম্বারের পুরো পরিচালনা পর্ষদ যুক্ত রয়েছে এবং পরিচালনা পর্ষদের বাইরে কারও সঙ্গে আর্থিক লেনদেন বা গোপন চুক্তির সুযোগ নেই।

মেলার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, চেম্বারের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হবে। যানজট এড়াতে মেলা এলাকায় বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাণিজ্যমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ইতোমধ্যে মাঠ সাজানো ও অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top