জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে দিনমজুর মনির আহমদের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে ঝলসে আহত হয়েছেন মনির আহমদ। ঘরে থাকা ২টি গরুও পুড়ে মারা গেছে।

মনির আহমদ জানান, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তিনি একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দে ঘুম ভেঙে ঘরে আগুন দেখতে পান। গরু বের করতে গেলে তার কাপড়ে আগুন ধরে যায়। পরে কাপড় ফেলে ছোট একটি জানালা কেটে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, জরুরি কাগজপত্র ও অন্যান্য সামগ্রী সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশী আব্দুল কাদের জানান, আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কাশিকাপন বিদ্যুৎকেন্দ্রে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব মনির আহমদ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, এখন বাচ্চাদের মাথা গোঁজার ঠাঁই নেই। সব শেষ হয়ে গেছে। তিনি সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তার দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওসমানীনগর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রায়হান আহমদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে বলেও জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

সর্বশেষ সংবাদ
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার  চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে :ফখরুল
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে :ফখরুল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top