জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭:১১ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রাতরাশ সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে আন্তোনিও গুতেরেসের দেওয়া এ অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জনাবা জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিতে হোটেল থেকে বের হন ৭টা ৫০ মিনিটে। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এই অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব ও তার স্ত্রী কাতারিনা ভাজ পিন্তু তাদের সাথে কুশল বিনিময় করেন।
সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক রহমান যোগ দেন বলে জানান শিপলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ৬টার দিকে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে যান। সেখানে অবস্থানকালীন সময় থেকেই জাতিসংঘ অধিবেশন কেন্দ্রিক তার সব আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। হোটেলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসব মুখর আবহ তৈরি হয়। বিমানবন্দরেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি জমায়েত হন। স্লোগান, ব্যানার ও উছ্বাসে মুখর হয়ে ওঠে বিমানবন্দরের আশপাশের এলাকা। উপস্থিত প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অবস্থান জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচির কিছু দিক তুলে ধরেন। তিনি জানান, এই সফরের প্রতিটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেন যে, এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করা।

জাতীয় এর আরও খবর
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ

ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 

ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা অফিসে নানা সংকট
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
১১ অক্টোবরের নাগরিক সমাবেশ সফলের আহ্বান
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
তাহিরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top