জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৩:৪৮ অপরাহ্ন

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা শিক্ষা, গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ করেছে। এসব ক্ষেত্রে বিনিয়োগ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দেশের সামগ্রিক উন্নতির শক্ত ভিত্তি তৈরি করে।

মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক মেধাবী ফ্রিল্যান্সার রয়েছেন, যারা প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। সিলেটে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে। তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পড়াশোনায় শিক্ষার্থীদের অনেক সময় ব্যয় করতে হয়। তাই মাদকের পেছনে সময় ব্যয় করার সুযোগ নেই। নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে সিলেটের অনেক মেধাবী মানুষ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। নানা কারণে বর্তমানে আমরা পিছিয়ে পড়েছি। এ অবস্থার পরিবর্তনে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সিলেটের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন পেশা ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিলেটের মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। যোগ্য ও দক্ষ প্রতিনিধিত্ব না থাকলে আঞ্চলিক উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়। সিলেটকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আ ফ ম মোরতাহিন বিল্লাহ এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।

এবার সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ১ হাজার ৫৫৫ জন, মাদ্রাসায় ৯১ জন এবং ভোকেশনালে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন রেজওয়ানা হালিম তাহিয়া ও আহমেদ ওয়াকিল। এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০

সর্বশেষ সংবাদ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top