যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫:২৯ অপরাহ্ন

সিলেট নগরীর যানজট নিরসন ও হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। নাসিম হোসাইন তাদের বক্তব্য শোনেন এবং হকারদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, নগরবাসীর স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি টেকসই উদ্যোগ প্রয়োজন। নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি






