জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬:০৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন চার লাখ দুই হাজার ৫২ পরীক্ষার্থী। তাদের আবেদনের পর তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র যাচাই করা হয়। এতে ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।
এ ছাড়া গ্রেড বদলেছে ২৭ হাজার ৮৩৬ জনের। আর প্রথম দফার ফলে ফেল করলেও পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নে পাস করেছেন চার হাজার ৫৮৫ শিক্ষার্থী।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ততথ্য অনুযায়ী , এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। ফল প্রকাশের পর তাদের মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেন। সেই হিসাবে মোট পরীক্ষার্থীর প্রায় ২২ শতাংশই ফল পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।
একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের জন্য আবেদন করার সুযোগ থাকায় পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আওতায় আসা উত্তরপত্রের সংখ্যা ছিল মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে তত্ত্বীয় উত্তরপত্র ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক উত্তরপত্র ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।
পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়ন শেষে ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে। এর প্রভাবে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অনুত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। প্রথম ফলে ফেল করা ৪ হাজার ৫৮৫ জন পরে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জনের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফলে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
পরে পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয় ১০ সেপ্টেম্বর। নতুন করে ৩ হাজার ৭৯ জন যুক্ত হওয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৭৫৫ জনে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক

সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক

পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস

পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার

জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার

সর্বশেষ সংবাদ
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top