খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ড উত্তরের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০:০১ অপরাহ্ন

১১ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর ৭নং ওয়ার্ড উত্তর শাখার উদ্যোগে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বাদ মাগরিব শাখা সভাপতি কারী তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান আহমদের পরিচালনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিবুর রহমান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের আমীরের দেশব্যাপী নাগরিক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের মানুষকে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এদিকে শাখার সহসভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে স্থানীয় বাজারে পৃথক একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে মাওলানা মুহিবুর রহমান ও মুহাম্মদ আব্দুল গাফফারসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় মাওলানা রহমত উল্লাহ আল হানাফি, আব্দুল খালেক, সুলতান মিয়া, মুহাম্মদ আব্দুর রব, মুহাম্মদ জসিম মুল্লা, আব্দুল বাসেত, আব্দুর বর, সেলিম মুল্লা, নোমান আহমেদ, আবু তালহা, হানিফ মুল্লা, খুর্শেদ, রনি, শাহাব উদ্দিন, আলী হোসেন, জাকির হোসেন, শাকিল আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






