জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট


প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫:২২ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র কংক্রিট স্লিপার প্লান্ট প্রায় এক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। রোববার সকাল থেকে প্লান্টটিতে পুরোদমে স্লিপার উৎপাদন শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি, কাঁচামাল সংকট ও জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে প্লান্টটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত বছর কয়েক দফায় চালু হলেও অল্প সময়ের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের ভেতরে ও বাইরে গড়ে ওঠা সিন্ডিকেট ও অনিয়মের কারণে প্লান্টটির উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে অনিয়মিত হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও কারখানার বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক বন্যায় মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লান্টটি বন্ধ ছিল।
১৯৮৮ সালে দৈনিক ২৬৪টি স্লিপার উৎপাদনের সক্ষমতা নিয়ে ছাতকের কংক্রিট স্লিপার প্লান্টের যাত্রা শুরু হয়। কাঠের স্লিপারের তুলনায় কংক্রিট স্লিপারের স্থায়িত্ব বেশি হওয়ায় রেললাইনকে মজবুত, টেকসই ও নিরাপদ করার লক্ষ্যে প্লান্টটি স্থাপন করা হয়েছিল। উৎপাদিত স্লিপার রেলওয়ের পশ্চিমাঞ্চলে সরবরাহ করা হতো।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্লান্টটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী এক বছরে প্রতিদিন ২৪০টি করে মোট ২৫ হাজার কংক্রিট স্লিপার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ছয় দিন উৎপাদন কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
রোববার প্লান্টটি সরেজমিনে পরিদর্শন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিশ্বাস কনস্ট্রাকশন লিমিটেড’-এর পরিচালক মো. আশরাফ উদ্দিন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্বাস কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যার পানিতে কারখানাটি ডুবে যাওয়ায় মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেগুলো মেরামতে সময় লাগায় প্লান্টটি চালু করতে বিলম্ব হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আহসান হাবিব বলেন, প্রায় এক বছর উৎপাদন বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান প্লান্টটি পুনরায় চালু করেছে। মেশিনারিজ পরীক্ষা-নিরীক্ষার পর উৎপাদন শুরু হয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহে ছয় দিন লক্ষ্যমাত্রা অনুযায়ী স্লিপার উৎপাদন করা সম্ভব হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল

তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল

দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ 

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ 

সর্বশেষ সংবাদ
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top