জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৭:৫৭ অপরাহ্ন

সিলেট শহর ও আশপাশের এলাকার বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার কানিশাইল এলাকায় সুরমা নদীর বামতীরে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটির উদ্বোধন করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে মন্ত্রী জানান, সুরমা নদীর প্রায় ৫১ কিলোমিটার অংশ ড্রেজিংয়ের আওতায় আনা হয়েছে। নদীর তলদেশের নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি তীর রক্ষার কাজ সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সুরমা নদী ও চেঙ্গার খালের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরপরই পানিসম্পদ মন্ত্রীকে সঙ্গে নিয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে টেকসই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রী জানান, চলমান পরিকল্পনার আওতায় কানিশাইলে ৫৫০ মিটার, মিরেরচকে ৩০০ মিটার, মেন্দিবাগে ৪০০ মিটার, টোকেরবাজারে ৫০০ মিটার এবং মিরেরগাঁওয়ে ৫০০ মিটার সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজ করা হবে। এছাড়া কুশি নদী ২৩ কিলোমিটার ও বাসিয়া নদী ২৩ কিলোমিটার পুনর্খনন এবং সুরমা নদীতে ৩ দশমিক ২ কিলোমিটার ড্রেজিংয়ের কাজ রয়েছে। শারী-গোয়াইন নদীর নয়াগাঁও এলাকায় ৫০৫ মিটার এবং মেরিন একাডেমি এলাকায় ৮০০ মিটার তীর প্রতিরক্ষা কাজও পরিকল্পনায় রয়েছে।
সিলেটের জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রণে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের পরিকল্পনার কথাও জানান খন্দকার মুক্তাদির। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে প্রায় ১৭ কিলোমিটার বাঁধ ও সুরক্ষা সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যটন ও স্থানীয় যোগাযোগে নতুন সুযোগ সৃষ্টি হবে।
উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী প্রতিটি এলাকায় স্থানীয় তদারকি কমিটি গঠনের পরামর্শ দেন। মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে এ কমিটি গঠনের কথা বলেন তিনি। কমিটি নির্মাণকাজের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণ করবে বলে জানান।
নগরীর নিরাপত্তা প্রসঙ্গে খন্দকার মুক্তাদির বলেন, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ সক্রিয় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে নাইট-ভিশন ও ফেসিয়াল রিকগনিশন সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও ডিজিটাল ট্রাফিক লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তি সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিচালনা করবে। সড়ক ও নদীতীরের গাছ কাটার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানেই গাছ কাটা হবে, সেখানে নতুন করে গাছ লাগানোর ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।
নিত্যপণ্যের বাজারদর প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বরের শেষে শীতকালীন সবজি বাজারে আসার আগ পর্যন্ত সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে এর প্রভাব পড়ে। গরমের সময় হাঁস-মুরগির ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিম নষ্ট হওয়ার কারণেও দামে কিছুটা তারতম্য হয়েছে। শীতের সবজির সরবরাহ বাড়লে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রথম পাতা এর আরও খবর
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

আমদানি নীতি সংশোধন

আমদানি নীতি সংশোধন

সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
আমদানি নীতি সংশোধন
আমদানি নীতি সংশোধন
নতুন মুদ্রানীতি ঘোষণা
নতুন মুদ্রানীতি ঘোষণা
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top