জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৪৪:২১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চলছে| চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ| একই সময়ে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে যাচাই করা হয়েছে| তবে এসব অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি|
শুধু অবৈধ অভিবাসীদের আটকের মধ্যেই অভিযান সীমাবদ্ধ রাখেনি মালয়েশিয়া| তাদের নিয়োগ, আশ্রয় ও অবৈধভাবে অবস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে| এর মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক|
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার ¯^রাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল|
¯^রাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে শুধু অবৈধ অভিবাসীদের টার্গেট করা হচ্ছে না| যারা তাদের নিয়োগ দেয়, আশ্রয় দেয় কিংবা অবৈধভাবে দেশে অবস্থানের সুযোগ করে দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে|
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে| ২০২৩ সালে ৩৪৬ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হলেও ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে| ২০২৫ সালে গ্রেপ্তার করা হয় ২ হাজার ২০২ জনকে| আর চলতি বছরের প্রথম নয় মাসেই গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮০৯ জন|
সাইফুদ্দিন বলেন, অবৈধ অভিবাসনবিরোধী অভিযান শুধু বিদেশিদের আটক করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না| যারা তাদের নিয়োগ, আশ্রয় ও অবৈধ অবস্থানকে উৎসাহিত করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে|
তার ভাষ্য, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীর উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা| অতীতের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মকে কাজে লাগিয়ে বিভিন্ন চক্র এবং দায়িত্বহীন নিয়োগকর্তারা পরিস্থিতিকে আরও জটিল করেছে|
¯^রাষ্ট্রমন্ত্রী জানান, ¯^রাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ সারা দেশে প্রতিদিন আইন প্রয়োগকারী অভিযান চালিয়ে যাবে| এসব অভিযান কোনো নির্দিষ্ট ঘটনা কিংবা সাময়িক জনমতের চাপের ওপর নির্ভর করবে না|
সাইফুদ্দিন স্পষ্ট করে বলেন, ‘এটি মৌসুমি অভিযান নয়|’ কোনো ঘটনা জনসমক্ষে আলোচনায় এলেই শুধু অভিযান পরিচালনা করা হবে—এমন নয়| দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অবৈধ অভিবাসনকে ঘিরে অপব্যবহারের পুরো চক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে|
তিনি বিদেশি নাগরিকদের ˆবধ পথে মালয়েশিয়ায় প্রবেশ এবং দেশটির অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানান| অবৈধভাবে প্রবেশ, জাল কাগজপত্র ব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি|
একই সঙ্গে আর্থিক লাভের আশায় অবৈধ অভিবাসীদের নিয়োগ কিংবা আশ্রয় না দিতে নিয়োগকর্তাদের সতর্ক করেছেন মালয়েশিয়ার ¯^রাষ্ট্রমন্ত্রী|

আন্তর্জাতিক এর আরও খবর
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা

কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা

২০৩০ সালে দুবার রমজান, যে কারণে ঘটবে বিরল ঘটনা

২০৩০ সালে দুবার রমজান, যে কারণে ঘটবে বিরল ঘটনা

সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top