জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০১:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে এবার বাড়ছে দুর্গাপূজার আয়োজন। জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছরের তুলনায় এবার মণ্ডপ বেড়েছে ১৮টি। এর মধ্যে জেলায় ৪৭৪টি এবং মহানগরে ১৬২টি মণ্ডপে পূজা হবে। আগামী ১৮ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক মণ্ডপে পূজা হবে। মহানগরে সর্বজনীন ১৪৬টি এবং পারিবারিক ১৬টি মণ্ডপে আয়োজন করা হয়েছে। গত বছর জেলায় ৪৫৬টি এবং মহানগরে ১৬২টি মণ্ডপে পূজা হয়েছিল। ফলে এবার জেলায় মণ্ডপ বেড়েছে ১৮টি, মহানগরে সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১৮টি নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে ১১ সদস্যের মনিটরিং সেল। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক রাখারও আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় শুক্রবার সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শান্তি বিনষ্টের চেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সিসিক প্রশাসক আরও বলেন, পূজা উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে। নগরের প্রয়োজনীয় সড়ক মেরামত এবং পূজামণ্ডপগুলোতে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

সভায় সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেকসহ পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রচ্ছদ এর আরও খবর
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 

হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ

সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top