যুক্তরাজ্যের লিভারপুলে-লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর বার্ষিক গেট টুকেদার
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৮:০৩:২০ অপরাহ্ন
সংবাদদাতা : আগামীতে মেইনষ্টিম রাজনীতিতে বাংলাদেশীদের আরো অংশগ্রহনে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহব্বানের মধ্যে দিয়ে অত্যান্ত জাকজমকপূর্নভাবে লিভারপুলে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর বার্ষিক গেট টুকেদার অনুষ্ঠানটি পরিনত হয়েছিল লেবার পার্টির নেতা কর্মীদের এক মিলনমেলায়।
লিভারপুলের আলবার্ড ডগের একটি রেষ্টুরেন্টে আয়োজিত লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর বার্ষিক গেট টুকেদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রি, এমপি, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিলার সহ ব্যবসায়ী নেতারা। লন্ডন এর ডেপুটি মেয়র ও লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারপার্সন এর হাওয়ার্ড ডোবার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী কাউন্সিলর সৈয়দ আবুল বাশার।
ব্রিটিশ বাংলাদেশিদের জন্য লেবার পার্টির ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি বর্তমান ক্ষমতাশীল দলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ তুলে ধরে সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রুপা হক এমপি, স্টিফেন টিমস এমপি, ড. রোজিনা অ্যালিন এমপি, উমা কামরান এমপি, ডন বাটলার এমপি , গুরিন্দর সিং এমপি, রুথ ক্যাডবেরি এমপি, প্রভু ওয়াসির সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহামের প্রথম বাংলাদেশী লেবার দলের মেয়র এবং এলএফবি’র পৃষ্টপোষক ফরহাদ হোসেন। এছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহরের মেয়র ও কাউন্সিলার সহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন। লেবার পার্টির নেতারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে দলটিতে বাংলাদেশীদের অংশ গ্রহণ আরো বাড়বে।





