জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:১৮:৫০ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার ক্লাস শুরুর দিনে শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

এ সময় কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালকে সঙ্গে নিয়ে তিনি তালাবদ্ধ শ্রেণিকক্ষগুলো খুলে দেন। এর মধ্য দিয়ে কলেজে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর পরিবেশ তৈরি হয়।

এর আগে গত ৯ অক্টোবর রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের অধীনে স্থানান্তর এবং কলেজটিকে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা চলমান আন্দোলন প্রত্যাহার করে রোববার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দেন। সেই অনুযায়ী শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করা এবং দেওয়া আশ্বাস বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক

নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান

নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top