জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

টানা দুই সপ্তাহ পর খুলল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:০১:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও অচলাবস্থার পর সচল হয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের পর রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের তালা খোলা হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

দুপুরে নাসিম হোসাইনের মাধ্যমে প্রশাসনিক ভবনের তালা খোলার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল ও নাসিম হোসাইনকে ফুল দিয়ে বরণ করেন তাঁরা।

তালা খোলার পর শিক্ষার্থীদের উদ্দেশে নাসিম হোসাইন বলেন, বাণিজ্যমন্ত্রী শিক্ষার্থীদের দাবির বিষয়ে আন্তরিক এবং কলেজটিকে শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগের আশ্বাস দিয়েছেন। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও সংকট সমাধানে কাজ করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি কলেজটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মতবিনিময়ের পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। বৈঠকে কলেজটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকসংকট নিরসন এবং প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতা থেকে বের করে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। এরপর রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকেও সংকট সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। তবে সমঝোতা না হওয়ায় দীর্ঘদিন কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। একপর্যায়ে প্রশাসনিক ভবনে শিক্ষকদের অবরুদ্ধ করেও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শিক্ষার্থীরা কলেজটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতামুক্ত করে শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেওয়া, দীর্ঘদিনের শিক্ষকসংকট নিরসন এবং পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর- এই তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাঁদের অভিযোগ, প্রশাসনিক জটিলতা ও শিক্ষকসংকটের কারণে শিক্ষা কার্যক্রম এবং কাঙ্ক্ষিত একাডেমিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার হলেও দাবিগুলোর বাস্তবায়ন এখনো বাকি। তাই প্রতিশ্রুত উদ্যোগগুলো কত দ্রুত কার্যকর হয়, এখন সেই অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

প্রচ্ছদ এর আরও খবর
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক

নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান

নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান

তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন

উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top