জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

ওসমানীনগরের কালনীরচরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৭:৩০:৪৭ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অন্তর্গত উত্তর কালনীরচর গ্রামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন গ্রামের বাসিন্দা মো. শিবরুল আমীন ও মোবারক হুসেন মেন্দী। সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, লন্ডনপ্রবাসী আবদুল হক চানু মিয়ার মদদ ও অর্থায়নে একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের হয়রানি করে আসছে। নিরাপত্তাহীনতার কারণে জামিনে মুক্তি পাওয়ার পরও অনেকে বাড়িতে ফিরতে পারছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামের একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। অভিযোগকারীদের দাবি, গ্রামের প্রভাবশালী ও লন্ডনপ্রবাসী আবদুল হক চানু মিয়া ও তাঁর অনুসারীরা মসজিদ নির্মাণ ও উন্নয়নকাজে শুরু থেকেই বাধা দিয়ে আসছিলেন। পরে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যস্থতায় কিছু শর্তে বিরোধের মীমাংসা হলে মসজিদের কাজ আবার শুরু হয়।
তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ মার্চ প্রথম রমজানের রাতে মসজিদের অজুখানা নির্মাণে বাধা দেওয়া এবং সেপটিক ট্যাংক ভাঙার চেষ্টা করা হয়। এ সময় গ্রামের মুরব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ নির্মাণকাজের পক্ষে অবস্থান নেন। এর জেরে আবদুল হক চানু মিয়ার মদদ ও অর্থায়নে ইয়াবর মিয়া, নুর মিয়া, সইল মিয়া, রুহেল মিয়া, কসরু মিয়া, সিজিল, হুসেন, খলকু মিতন ও হালিমসহ একদল লোক কালনীরচর বাজারে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তাঁরা। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দুই দিন সময় চাইলেও তা উপেক্ষা করে আবারও ভাঙচুর করা হয় বলে তাঁদের দাবি। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একই বছরের ৩১ মে মসজিদকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। ওই রাতেই বিভিন্ন বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেন অভিযোগকারীরা।
তাঁদের অভিযোগ অনুযায়ী, ওসমানীনগরের রেনু বেগম, হান্না বেগম, জুনাইদ মিয়া, আকাইদ মিয়া, ছালেহা বেগম, আক্তার মিয়া, লন্ডনপ্রবাসী বশির মিয়া, দুদু মিয়া, মত্তচির মিয়া, ফ্রান্সপ্রবাসী উবায়েদ মিয়া, লন্ডনপ্রবাসী আলফু মিয়া, বিলাল মিয়া ও তাঁর ভাইয়ের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া জগন্নাথপুরের আব্দুল করিম, রুসনা বেগম, বাবুল মিয়া, বাদল মিয়া, গনি ও আব্দুর রবসহ অন্যদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগ করা হয় বলে তাঁরা অভিযোগ করেন।
অভিযোগকারীরা বলেন, ঘটনার রাতে ওসমানীনগর থানায় একাধিকবার সহায়তা চেয়েও কার্যকর প্রতিকার পাননি। তাঁদের দাবি, এক পক্ষের মামলা গ্রহণ করা হলেও তাঁদের অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে তাঁরা আদালতের শরণাপন্ন হন।
সংবাদ সম্মেলনে উত্তর কালনীরচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, গ্রামছাড়া বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরানো, ক্ষতিগ্রস্ত দোকানপাট পুনরায় চালু করা এবং দখল হওয়া বাড়ি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে ইয়াবর মিয়া, নুর মিয়া ও আবদুল হক চানু মিয়াসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী

আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী

জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ

জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ

নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব

সর্বশেষ সংবাদ
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
আজ সিলেটে বিএনপির বিক্ষোভ, যোগ দেবেন ৩ মন্ত্রী
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top